ডাউনিং স্ট্রিটে দায়িত্ব গ্রহণের একদিন পর দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, আমরা জ্বালানি বিলের ওপর কর কমাতে, মানুষের হাতে আরও অর্থ তুলে দিতে এবং নতুন আশার সঞ্চার করতে তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছি।
লেবার সরকার জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে একটি গড় পরিবারের বছরে প্রায় ৪৫ পাউন্ড (প্রায় ৬১ মার্কিন ডলার) সাশ্রয় হবে।
এই করছাড় ১ অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা, যা যুক্তরাজ্যের জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা অফজেম এর বিদ্যুৎ ও গ্যাসের মূল্যসীমা (প্রাইস ক্যাপ) বাড়ার সম্ভাব্য সময়ের সঙ্গে মিল রেখে নির্ধারণ করা হয়েছে।
সরকারের বিবৃতিতে বলা হয়েছে,
১ অক্টোবর থেকে গৃহস্থালি বিদ্যুৎ বিলের ওপর ভ্যাট প্রত্যাহারের মাধ্যমে সরকার ক্রমবর্ধমান জ্বালানি বিল মোকাবিলা করছে, যাতে পরবর্তী অফজেম প্রাইস ক্যাপ কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই গ্রাহকরা এর সুফল পান।
সরকার আরও জানায়, এই নীতির ব্যয় মেটানো হবে সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রস্তাবিত ডিজিটাল পরিচয়পত্র (ডিজিটাল আইডি) প্রকল্প বাতিলের মাধ্যমে। ওই প্রকল্প বাস্তবায়নে করদাতাদের প্রায় ১.৮ বিলিয়ন পাউন্ড ব্যয় হতো।

Post a Comment