রোববার সন্ধ্যার সর্বোচ্চ চাহিদার সময় দেশের বিভিন্ন অঞ্চলে সর্বোচ্চ ১ হাজার ৯৩৯ মেগাওয়াট (MW) লোডশেডিং হতে পারে। এর মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি বিদ্যুৎ ঘাটতির আশঙ্কা করা হচ্ছে।
রোববার বিকেলে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি-এর তথ্য বিশ্লেষণ করে এ পূর্বাভাস পাওয়া গেছে।
পূর্বাভাস অনুযায়ী, রোববার সন্ধ্যার পিক আওয়ারে ঢাকায় ৫৬৯ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। শনিবার ঢাকায় লোডশেডিং ছিল ৬৯৮ মেগাওয়াট।
এদিকে ময়মনসিংহ ও খুলনা জোনে ২৫০ মেগাওয়াট করে লোডশেডিং হতে পারে। রাজশাহী ও রংপুর জোনে ২০০ মেগাওয়াট করে এবং চট্টগ্রাম ও কুমিল্লা জোনে ১৫০ মেগাওয়াট করে লোডশেডিংয়ের পূর্বাভাস রয়েছে।
অন্যদিকে, সিলেটে ১০০ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। সবচেয়ে কম লোডশেডিং হতে পারে বরিশালে, যেখানে বিদ্যুৎ ঘাটতির পরিমাণ ৭০ মেগাওয়াট হতে পারে।

Post a Comment