স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ সারা দেশে ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন, জনগণ সতর্ক থাকলে এবং মশা নিয়ন্ত্রণের ওষুধ যথাযথভাবে প্রয়োগ করা হলে এ বছর ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
রোববার সচিবালয়ে ডেঙ্গু টাস্কফোর্স কমিটির জরুরি সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন,
জনগণের প্রতিনিধি হিসেবে আমরা তাদের সমস্যা ও প্রয়োজন সম্পর্কে অবগত। ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আবদুল মঈন খান জানান, জাপানসহ কয়েকটি দেশের সহযোগিতায় মশা নিয়ন্ত্রণে ব্যবহৃত স্প্রে নিয়ে গবেষণা চলছে। তিনি বলেন, প্রতিরোধমূলক ব্যবস্থা যাতে কার্যকরভাবে বাস্তবায়ন করা হয়, সে বিষয়টি নিশ্চিত করতে সরকার কাজ করছে।

Post a Comment