দুর্যোগে পরীক্ষা মিস করা ৩৪ এইচএসসি পরীক্ষার্থীর বিশেষ পরীক্ষা অনুষ্ঠিত

 

প্রাকৃতিক দুর্যোগের কারণে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে না পারা ৩৪ জন এইচএসসি পরীক্ষার্থী সোমবার বিশেষ ব্যবস্থায় রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে পরীক্ষায় অংশ নিয়েছে।

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন আটটি জেলার এসব পরীক্ষার্থী বিশেষ পরীক্ষায় অংশ নেয়। মোট ৩৭ জন পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা থাকলেও তিনজন অনুপস্থিত ছিল।

সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা প্রথম পত্র, যুক্তিবিদ্যা প্রথম পত্র ও পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নেওয়া ৩৪ জনের মধ্যে ৩০ জন পুরুষ ও চারজন নারী পরীক্ষার্থী ছিলেন।

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের আহ্বায়ক ড. রাবিউ ইসলাম জানান, শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছিল।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে যারা নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধন করতে বলেছিল শিক্ষা বোর্ড। যারা নিবন্ধন করেছিল, তারাই সোমবারের বিশেষ পরীক্ষায় অংশ নেয়।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে বিশেষ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং এতে মোট ৩৭ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল

Post a Comment

Previous Post Next Post